#01
git status— Git রিপোজিটরির বর্তমান অবস্থা দেখাসহজ অর্থএখন কোন ফাইল বদলেছে, কোনটা স্টেজ হয়েছে, কোনটা নতুন — সব এক নজরে। কোড এডিটের পর প্রথমে এটাই দেখুন।
কখন কাজে লাগবেকোড লেখা, রিভার্ট, পুল/পুশ করার আগে; কি কমিট করছেন তা যাচাই করতে।
মনে রাখুন: এটা কোনো ফাইল বদলায় না, শুধু রিপোর্ট করে — নিরাপদে বারবার চালানো যায়। রিপোজিটরির বাইরে চালালে এরর আসবে।
Syntax
git status
git status --shortউদাহরণ
git statusসম্ভাব্য Output
On branch main
Changes not staged for commit:
modified: app.js
Untracked files:
.env.example